Saturday, August 29, 2026
Live

বেইজিংয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্সিয়াল প্রশাসন প্রধানের সঙ্গে এনপিসি চেয়ারম্যান চাও ল্যচির বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বেইজিংয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্সিয়াল প্রশাসন প্রধানের সঙ্গে এনপিসি চেয়ারম্যান চাও ল্যচির বৈঠক

উজবেকিস্তানের প্রেসিডেন্সিয়াল প্রশাসনের প্রধান সাইদা মিরজিওয়েভার সঙ্গে বৈঠক করেছেন চীনের শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি।

বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে চাও ল্যচি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নির্দেশনায় চীন ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে। এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে।

রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস জোরদার, সর্বাঙ্গীন ও পারস্পরিক লাভজনক সহযোগিতা গভীর করতে উজবেকিস্তানের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে সাইদা মিরজিওয়েভা চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানান। তিনি বলেন, উজবেকিস্তান এক-চীন নীতি দৃঢ়ভাবে অনুসরণ করে এবং চীন কর্তৃক প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগকে সমর্থন জানায়।

উভয় দেশের আইনসভার মধ্যে বন্ধুভাবাপন্ন সম্পর্ক জোরদার করার পাশাপাশি অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং সন্ত্রাস দমন খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে উজবেকিস্তান প্রত্যাশা করে বলেও জানান তিনি।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.