মে ২২: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে মলদোভার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মিহাইল পপসয়ের সঙ্গে বৈঠক করেছেন।
ওয়াং ই বলেন, দেশ ছোট হোক বা বড়, চীন সব দেশের প্রতি সমান আচরণের নীতি অনুসরণ করে। চীনের মূল স্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলোতে মলদোভার দৃঢ় অবস্থানের প্রশংসাও করেন তিনি। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর অবিচ্ছেদ্য অধিকার রক্ষায় উভয় পক্ষের উচিত চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়নে একসঙ্গে কাজ করা।
পপসয় বলেন, আন্তর্জাতিক অঙ্গনে চীনের নেতৃত্বমূলক ভূমিকার প্রশংসা করে মলদোভা। তিনি জানান, মলদোভা একচীন নীতি মেনে চলে এবং বহুপক্ষবাদ রক্ষায় চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে আগ্রহী।
বৈঠকে দু’পক্ষ ইউক্রেন সংকট নিয়েও মতবিনিময় করেন। এ সময় ওয়াং ই শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
(প্রেমা/ফয়সল/ছাই)