Friday, June 12, 2026
Live

বেইজিংয়ে চীনা ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বেইজিংয়ে চীনা ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
ডিসেম্বর ৪: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) বেইজিংয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাথে এক বৈঠকে মিলিত হন। ওয়াং ই বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আনুষ্ঠানিকভাবে চীনে তার চতুর্থ রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। তিনি বিশ্বাস করেন, উভয়পক্ষের যৌথ প্রচেষ্টায়, এই সফর কৌশলগত পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি করবে, কৌশলগত সহযোগিতা আরও গভীর করবে এবং চীন-ফ্রান্স ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের উন্নয়নে নতুন প্রেরণা যোগাবে। ওয়াং ই তাইওয়ান সম্পর্কে বর্তমান জাপানি নেতার ভুল মন্তব্যের প্রকৃতি এবং গুরুতর ক্ষতির বিষয়টি তুলে ধরেন। তিনি চীনের নীতিগত অবস্থান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন এবং বলেছেন যে, চীন কখনও জাপানকে তাইওয়ান ইস্যু ব্যবহার করে ঝামেলা তৈরি করতে এবং ইতিহাসের ভুল পুনরাবৃত্তি করতে দেবে না। ব্যারো বলেছেন, প্রেসিডেন্ট মাখোঁ চীনের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন, বিশেষ করে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে তার বিশেষ এবং গভীর বন্ধুত্বকে। ফ্রান্স দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে। (রুবি/হাশিম/সুবর্ণা)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.