Monday, August 24, 2026
Live

বেইজিংয়ে শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বেইজিংয়ে শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস

চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার সন্ধ্যায় শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস। এবারের আয়োজনে ৬০০টি দলের ২ হাজারের বেশি রোবট ৫১টি ইভেন্টে অংশ নেবে।

বেইজিং পৌর সরকার ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) যৌথভাবে এ আয়োজন করছে। বেইজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভাল, যা ‘আইস রিবন’ নামে পরিচিত, সেখানে ২৬ আগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

এবারের গেমসে নতুন কিছু কঠিন ক্রীড়া ইভেন্ট যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে লং জাম্প, ভারোত্তোলন, দড়ি টানাটানি ও টেবিল টেনিস। এসব প্রতিযোগিতার মাধ্যমে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা, শারীরিক সক্ষমতা, ভারসাম্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের কার্যকারিতা পরীক্ষা করা হবে।

শুধু ক্রীড়া প্রতিযোগিতাই নয়, গেমসে বাস্তব জীবনের বিভিন্ন কাজভিত্তিক প্রতিযোগিতাও থাকছে। বাড়ির কাজ, হোটেল ও অতিথিসেবা এবং পণ্য পরিবহনসহ ৯টি ক্ষেত্রে এসব প্রতিযোগিতা হবে। এর মাধ্যমে দৈনন্দিন জীবন ও বিভিন্ন কাজে হিউম্যানয়েড রোবট ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হবে।

২০২৫ সালের আগস্টে প্রথম বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস অনুষ্ঠিত হয়। ওই আয়োজনে ১৬টি দেশের ২৮০টি দল এবং ৫০০টির বেশি হিউম্যানয়েড রোবট অংশ নিয়েছিল।

সূত্র: সিএমজি

.

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.