Wednesday, June 10, 2026
Live

বৈদ্যুতিক গাড়ি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এখন লাভজনক : শাওমি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বৈদ্যুতিক গাড়ি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এখন লাভজনক : শাওমি
নভেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রযুক্তি জায়ান্ট শাওমি মঙ্গলবার জানিয়েছে, স্মার্ট বৈদ্যুতিক যানবাহন ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা উদ্ভাবনের জন্য নিবেদিত তাদের ব্যবসায়িক বিভাগটি প্রথমবারের মতো ত্রৈমাসিক মুনাফা অর্জন করেছে। তবে কোম্পানির সভাপতি লু ওয়েইবিং সতর্ক করে বলেছেন, মেমোরি চিপের দাম বৃদ্ধির কারণে সরবরাহ শৃঙ্খলে যে সংকট সৃষ্টি হয়েছে, তা আগামী বছর স্মার্টফোন বাজারে প্রভাব ফেলবে। চীনের এই প্রযুক্তি প্রতিষ্ঠান গত বছর তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি মডেল বাজারে ছাড়ে। প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন, ট্যাবলেট ও হোম অ্যাপ্লায়েন্সের জন্য পরিচিত। সম্প্রতি এটি বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে প্রবেশ করেছে। এছাড়া, শাওমি এপ্রিলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সরঞ্জাম উন্নয়নের প্রতিযোগিতায় অংশ নেয় এবং তাদের নিজস্ব জেনারেটিভ মডেল প্রকাশ করে। শাওমির বক্তব্য অনুযায়ী, ‘২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে আমাদের স্মার্ট ইভি, এআই ও অন্যান্য নতুন উদ্যোগ বিভাগ একক প্রান্তিকে প্রথমবারের মতো অপারেশন থেকে ইতিবাচক আয় অর্জন করেছে। আয় ছিল ৭০০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৯৮ মিলিয়ন মার্কিন ডলার)।’ নাহার/ফয়সল

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.