বৈশ্বিক খনিজ সম্পদ খাতের উন্নয়নে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। বৃহস্পতিবার থিয়ানচিনে ২০২৬ চায়না মাইনিং কনফারেন্স অ্যান্ড এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
হ্য লিফেং বলেন, পারস্পরিক কল্যাণ, সবুজ উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বৈশ্বিক খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়াতে হবে। চীন আন্তর্জাতিক খনিজ সহযোগিতা গভীর করেছে এবং উন্মুক্ততা, অন্তর্ভুক্তি ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে উচ্চমানের উন্নয়নের পথ তৈরি করেছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সম্পদগত সুবিধা কাজে লাগিয়ে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এগিয়ে নিতে এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আন্তর্জাতিক খনিজ সহযোগিতা গুরুত্বপূর্ণ।
সব দেশের সঙ্গে সর্বাত্মক বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করে খনিজ সম্পদ উন্নয়নের সুযোগ ভাগাভাগি এবং পারস্পরিক কল্যাণ ও সমৃদ্ধির সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে চীন প্রস্তুত বলেও জানান তিনি।
সূত্র: সিএমজি বাংলা