Saturday, May 23, 2026
Live

বৈশ্বিক দক্ষিণের বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করবে চীনা প্লাটফর্ম

বৈশ্বিক দক্ষিণের বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করবে চীনা প্লাটফর্ম

মে ২২, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক দক্ষিণের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করতে ‘ট্রপি-লার্ন’ নামে একটি ডিজিটাল শিক্ষা প্লাটফর্ম চালু হয়েছে চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে। বুধবার ২০২৬ সালের লিগ অব ট্রপিক্যাল ইউনিভার্সিটিজ সম্মেলনে প্লাটফর্মটির উদ্বোধন করা হয়। এ জোটে সদস্য হিসেবে রয়েছে ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১২১টি বিশ্ববিদ্যালয়।

বিশেষজ্ঞদের মতে, ট্রপি-লার্ন প্লাটফর্মের উদ্বোধন বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর মধ্যে শিক্ষা ও বিজ্ঞান খাতে ক্রমবর্ধমান সহযোগিতার প্রতিফলন। টেকসই উন্নয়নের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এটি।

প্লাটফর্মটি নির্মাণে নেতৃত্ব দেওয়া হাইনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লুও ছিংমিং বলেন, এটি আন্তঃআঞ্চলিক সহযোগিতার প্রযুক্তিগত ভিত্তি হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শিক্ষা-সম্পদ ভাগাভাগি, শিক্ষায় সমতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ আরও শক্তিশালী হবে।

তিনি জানান, ভবিষ্যতে পারস্পরিক ক্রেডিট স্বীকৃতি, আন্তঃবিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি এবং যৌথ গবেষণার মতো সহযোগিতা ব্যবস্থা চালু করা হবে, যাতে আরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক উপকৃত হতে পারেন।

সম্মেলনে আফ্রিকান বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠনের প্রেসিডেন্ট কেনেথ কামউই মাতেঙ্গু বলেন, উষ্ণমণ্ডলীয় অঞ্চলগুলোর উন্নয়ন-সংক্রান্ত অনেক চ্যালেঞ্জ অভিন্ন। এই জোটের গুরুত্ব শুধু অভিজ্ঞতা বিনিময়ে নয়, বরং আঞ্চলিক সমস্যার সমাধানে সক্ষমতা গড়ে তোলার মধ্যেও নিহিত। চীনের নতুন ডিজিটাল প্লাটফর্ম সেই লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।

ফয়সল/সাকিব

তথ্য ও ছবি: চায়না ডেইলি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.