Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

ব্যক্তিগত ক্রেডিট ঠিক করতে নতুন সুবিধা দিল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ব্যক্তিগত ক্রেডিট ঠিক করতে নতুন সুবিধা দিল চীন
ডিসেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তিগত ক্রেডিট সমস্যা সমাধানে নতুন একটি নীতি চালু করেছে। এই নীতির মাধ্যমে যাদের ক্রেডিট রেকর্ডে ছোট ধরনের বকেয়া ঋণের তথ্য আছে, তারা আবার তাদের আর্থিক অবস্থান ঠিক করার সুযোগ পাবেন। এই সুবিধা শুধু কেন্দ্রীয় ব্যাংকের ব্যক্তিগত ক্রেডিট সিস্টেমে থাকা বকেয়া ঋণের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। শর্ত অনুযায়ী, বকেয়া ঋণটি ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে হওয়া হতে হবে। একবারের বকেয়ার পরিমাণ ১০ হাজার ইউয়ানের বেশি হলে এই সুবিধা মিলবে না। আরেকটি শর্ত হলো, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে পুরো বকেয়া টাকা পরিশোধ করতে হবে। এই শর্তগুলো পূরণ হলে, ওই বকেয়া ঋণের তথ্য আর ব্যক্তির ক্রেডিট রিপোর্টে দেখা যাবে না। চীনের কেন্দ্রীয় ব্যাংক বলছে, এতে সাধারণ মানুষ নতুন করে আর্থিক লেনদেনে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.