জাম্বিয়ার অর্থনীতিবিদ ইউসুফ বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং আঞ্চলিক একীকরণ গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন। সুষ্ঠু ও উন্মুক্ত বিশ্ব বাণিজ্য বাস্তবায়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করেন তিনি।
ইরাকের অর্থনীতিবিদ সাদেঘ বলেন, হাইনান মুক্ত বাণিজ্য বন্দর চীন ও বিশ্বের জন্য তাৎপর্যপূর্ণ। অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের বড় সম্ভাবনা তৈরি করছে বলেই এটি আন্তর্জাতিক বাণিজ্য আকর্ষণ করছে।
মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম লি বলেন, ২১ শতকের বাকি সময়ে বাণিজ্য উন্মুক্তকরণ, মূলধনের অবাধ প্রবাহ এবং মানুষে-মানুষে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত এই ক্ষেত্রগুলোতেই রয়েছে চীনের সাফল্যের চাবিকাঠি। হাইনান মুক্ত বাণিজ্য বন্দর এ ধরনের উন্মুক্তকরণ বজায় রাখার একটি ভালো সূচনা।
ব্রাজিলের সাও পাওলো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক পাউলিনো বলেন, চীনের ব্যবস্থাটি দেশটির উন্মুক্তকরণ নীতির স্পষ্ট প্রতিফলন। একদিকে, এটি আমদানির মাধ্যমে দেশীয় ভোক্তাদের নতুন পণ্য পাওয়ার সুযোগ বাড়াচ্ছে, অন্যদিকে, বাজার আরও উন্মুক্ত করে আন্তর্জাতিক অর্থনীতির সঙ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.