জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সাইমনস টাউন সংলগ্ন আকাশসীমা ও সমুদ্রসীমায় চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাসহ ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণে আয়োজিত যৌথ নৌ-মহড়া ‘উইল ফর পিস ২০২৬’ সম্প্রতি শেষ হয়েছে। ৯ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চলা এই মহড়াটি আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা ও সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সাত দিনব্যাপী এই মহড়ার প্রথম পর্যায়ে জমকালো উদ্বোধন, জাহাজ পরিদর্শন, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান এবং বিভিন্ন পেশাগত মতবিনিময় সভার আয়োজন করা হয়। দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণকারী জাহাজগুলো গভীর সমুদ্রে বিভিন্ন যুদ্ধকৌশল ও উদ্ধার অভিযানের মহড়া দেয়। এর মধ্যে ছিল যোগাযোগ রক্ষা, ফরমেশন ম্যানুভার, সামুদ্রিক হামলা মোকাবিলা, অপহৃত জাহাজ উদ্ধার এবং হেলিকপ্টারের মাধ্যমে অসুস্থ বা আহতদের স্থানান্তর ও চিকিৎসার মতো জটিল বিষয়গুলো।
চীনা নৌবাহিনীর পক্ষ থেকে এই মহড়ায় ৪৮তম নৌ-এসকর্ট টাস্কফোর্সের দুটি শক্তিশালী জাহাজ অংশ নেয়। এছাড়া একটি বিশেষ হেলিকপ্টার এবং কয়েক ডজন স্পেশাল অপারেশন সৈন্য এই অভিযানে সক্রিয় ভূমিকা পালন করে।
শুভ/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি
ব্রিকস দেশগুলোর যৌথ নৌ-মহড়া ‘উইল ফর পিস ২০২৬’সমাপ্ত
যুক্ত থাকুন:
Featured Products
View All
25% OFF
Motorcycle front number plate (Stainless steel bike front number plate)
৳ 450 ৳ 600
বিস্তারিত দেখুন
16% OFF
OSEL LED Mosquito & Fly Trap 6W (Model: HL-006W)
৳ 1,350 ৳ 1,600
বিস্তারিত দেখুন
10% OFF
ARISTON Infrared Cooker
৳ 3,600 ৳ 4,000
বিস্তারিত দেখুন
13% OFF
One star os 4000 Mini Rechargeable Desk Fan
৳ 1,400 ৳ 1,600
বিস্তারিত দেখুন
আমাদের সম্পাদকীয় নীতি
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.