ব্রিক্স বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নবোদিত বাজার এবং বৈশ্বিক দক্ষিণ তথা উন্নয়নশীল দেশগুলোর সহযোগিতার একটি প্রথম সারির প্ল্যাটফর্ম। আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত, এক নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে ব্রিক্সভুক্ত দেশগুলো উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের ‘ব্রিক্স চেতনা’ ধারণ করে আসছে। তারা বহুপক্ষবাদ রক্ষা, ন্যায্যতা ও ন্যায়বিচার বজায় রাখা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মুখপাত্র বলেন, চীন ব্রিক্স সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এতে সক্রিয়ভাবে অংশ নেয়। প্রেসিডেন্ট সি চিন পিং এবারের সম্মেলনে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, ব্রিক্স ব্যবস্থার উন্নয়ন ও বাস্তব সহযোগিতা আরও গভীর করাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীরভাবে মতবিনিময় করবেন। পাশাপাশি, তিনি চীনের গুরুত্বপূর্ণ উদ্যোগ ও অবস্থান তুলে ধরবেন এবং ‘বৃহত্তর ব্রিক্স সহযোগিতা’-র উচ্চমানের উন্নয়নের জন্য দিকনির্দেশনা দেবেন।
মাও নিং আরও বলেন, চীন ব্রিক্সের সব অংশীদারের সাতে কাজ করে, ‘বৃহত্তরর ব্রিক্স সহযোগিতা’-কে স্থিতিশীল ও দূরদর্শী পথে এগিয়ে নিতে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে অবদান রাখতে সূত্র: সিএমজি বাংলা