ব্রিটিশ ম্যাগাজিন ‘হোটেল ইনভেস্টমেন্ট’ গতকাল (বুধবার), ‘চীন কীভাবে অভ্যন্তরীণ পর্যটনকে প্রবৃদ্ধির চালিকাশক্তিতে পরিণত করেছে’ শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশ করে। এতে চীনের অভ্যন্তরীণ পর্যটন খাতে দ্রুত প্রবৃদ্ধির কারণ এবং এর বিশাল সম্ভাবনা বিশ্লেষণ করা হয়।
প্রবন্ধে চেক ইন এশিয়া’র পরিচালক গ্যারি বোওয়ারম্যানের বরাত দিয়ে বলা হয়, চীনের অভ্যন্তরীণ পর্যটন খাতের সাফল্যের মূলে রয়েছে দেশটির সরকারের পর্যটন-কৌশল। এ কৌশলের আওতায় বিভিন্ন ধরনের পর্যটকবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে।
প্রবন্ধে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা চীনের অভ্যন্তরীণ পর্যটনে ইতিবাচক ভূমিকা রাখছে। আঞ্চলিক পর্যটক-উত্সবাজারও গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে।
প্রবন্ধে আরও বলা হয়, ডাব্লিউটিটিসি অনুমান করছে যে, আগামী দশ বছরে চীনের অভ্যন্তরীণ পর্যটন খাতের গড় প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে পৌঁছাতে পারে। আর, ২০৩৬ সাল পর্যন্ত, চীনের পর্যটন শিল্পের মূল্যমান ৩.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে।
সূত্র: সিএমজি