বিশ্বের অটোমোবাইল শিল্পে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে এক দূরদর্শী পরিকল্পনা হাতে নিয়েছে চীন। সম্প্রতি প্রকাশিত শিল্প উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম প্রধান অটোমোবাইল পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।
ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা মাথায় রেখে শুধু গাড়ি উৎপাদনেই সীমাবদ্ধ থাকছে না চীন। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পরিবেশবান্ধব জ্বালানি চালিত গাড়িতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে কাজ করছে। কাঁচামাল থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি—সবক্ষেত্রেই শক্তিশালী সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে এই নতুন পরিকল্পনায়।
এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে দেশটির সড়কগুলোয় বৃহৎ পরিসরে স্বয়ংক্রিয় ড্রাইভিং বা অটোনমাস ড্রাইভিং ফাংশনযুক্ত যানবাহনের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ, সাশ্রয়ী ও আধুনিক হয়ে উঠবে।
সূত্র: সিএমজি বাংলা