Sunday, September 6, 2026
Live

ভূমিধসে বিধ্বস্ত জিরং বন্দরে উদ্ধার অভিযান অব্যাহত, স্পষ্ট হচ্ছে ধ্বংসযজ্ঞের চিত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ভূমিধসে বিধ্বস্ত জিরং বন্দরে উদ্ধার অভিযান অব্যাহত, স্পষ্ট হচ্ছে ধ্বংসযজ্ঞের চিত্র

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে গত বুধবারের মারাত্মক ভূমিধসের পর বিধ্বস্ত জিরং বন্দরের মূল এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চীন-নেপাল সীমান্তে নিখোঁজদের সন্ধানে গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নেপালের দিকে একটি উঁচু হিমবাহ ধসে পড়ার কারণে সৃষ্ট মারাত্মক পাহাড়ি ঢলে জিরংয়ে অন্তত ১৬ জন নিহত এবং আরও ৫৪৬ জন নিখোঁজ হয়েছেন।

অনুসন্ধান ও উদ্ধারকর্মীরা জিরং বন্দরের মূল অবস্থানে থাকা সীমান্ত ফটকের স্থানে পৌঁছে দেখতে পান, প্রায় ২০ মিটার উঁচু ভবনটির কেবল মূল ভিত্তিটুকু অবশিষ্ট রয়েছে। ভবনটির অন্য সব প্রধান কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

জিরং বন্দরে আগে থাকা সব ভবনের মধ্যে এখন কেবল একটি পানির টাওয়ার অবশিষ্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, পাহাড়ের ঢালে অপেক্ষাকৃত উঁচু স্থানে অবস্থিত হওয়ায় টাওয়ারটি ভয়াবহ ভূমিধসের ধাক্কা সামলে টিকে গেছে।

হেলিকপ্টারে করে ঘটনাস্থলে আসা উদ্ধারকর্মীরা নিবিড় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তারা মূলত প্রাণ শনাক্তকারী সরঞ্জাম ব্যবহার করছেন। পাশাপাশি গন্ধ শনাক্তকারী প্রশিক্ষিত কুকুরও কাজে লাগানো হয়েছে।

যেখানে একসময় বন্দরের ভবনগুলো ছিল, সেই বিশাল এলাকা এখন পাথর ও পলিমাটিতে স্তূপীকৃত। ধারণা করা হচ্ছে, কিছু যানবাহনও ধ্বংসস্তূপের গভীরে চাপা পড়েছে।

সোমবার বিকেলে মূল অনুসন্ধান এলাকায় হেলিকপ্টারগুলো ঘন ঘন অবতরণ করছিল। এসব হেলিকপ্টারে করে একের পর এক নতুন অনুসন্ধান ও উদ্ধারকর্মী এবং জরুরি ত্রাণসামগ্রী আনা হচ্ছিল, যাতে এই মরিয়া অনুসন্ধান অভিযান দিনরাত অব্যাহত রাখা যায়।

জেনিফার/ হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.