Sunday, September 6, 2026
Live

ভেনেজুয়েলায় চীনের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষার আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ভেনেজুয়েলায় চীনের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষার আহ্বান

ভেনেজুয়েলায় চীনের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষিত রাখতে হবে বলে মন্তব্য করেছে বেইজিং। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে নতুন তেল চুক্তি দেশটিতে চীনের বিদ্যমান বিনিয়োগে কোনো প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা অনুযায়ী পরিচালিত হওয়া উচিত।

কুও চিয়াখুন বলেন, দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সমতা, পারস্পরিক সুবিধা ও উভয়পক্ষের লাভের নীতিতে পরিচালিত হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, চীন ও ভেনেজুয়েলার মধ্যে বিদ্যমান সহযোগিতা আন্তর্জাতিক আইন এবং দুই দেশের নিজ নিজ আইন দ্বারা সুরক্ষিত। তাই ভেনেজুয়েলায় চীনের বৈধ অধিকার ও স্বার্থ অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।

চীন ও ভেনেজুয়েলার মধ্যে জ্বালানি ও অর্থনৈতিক খাতে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। নতুন যে কোনো চুক্তির ক্ষেত্রেও বিদ্যমান বৈধ সহযোগিতা ও বিনিয়োগের অধিকার সম্মান করা উচিত বলে বেইজিংয়ের অবস্থান তুলে ধরেন চীনা মুখপাত্র।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.