Sunday, September 6, 2026
Live

ভয়াবহ ভূমিধসে নিহতদের নিয়ে স্মরণসভা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ভয়াবহ ভূমিধসে নিহতদের নিয়ে স্মরণসভা

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং কাউন্টিতে ভয়াবহ ভূমিধসে নিহতদের স্মরণে মঙ্গলবার সকালে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ আগস্ট ওই ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। একই সঙ্গে অনেক মানুষ নিখোঁজ হন। জিরং বন্দরের শিগাতসে পাবলিক সিকিউরিটি ব্যুরোর শাখা কার্যালয় এবং উদ্ধারকাজের বিভিন্ন স্থানে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উদ্ধারকর্মী, স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শোক প্রকাশ করেন।

স্থানীয় সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালে একটি বরফ ও পাথরের ধস থেকে এই ভয়াবহ ভূমিধসের সৃষ্টি হয়। পরে তা জিরং বন্দরে আঘাত হানে।

এই ঘটনায় সীমান্ত বন্দরে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৫৪৬ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক সরকার।

নাহার/জেনিফার

তথ্য ও ছবি- সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.