Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

মধ্যপ্রাচ্যে চীনের ব্যাটারি জায়ান্ট সিএটিএল -এর এনার্জি সার্ভিস সেন্টার উদ্বোধন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
মধ্যপ্রাচ্যে চীনের ব্যাটারি জায়ান্ট সিএটিএল -এর এনার্জি সার্ভিস সেন্টার উদ্বোধন
জানুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বৃহৎ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি লিমিটেড- সিএটিএল সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের মধ্যপ্রাচ্যের প্রথম সার্ভিস এক্সপেরিয়ান্স সেন্টার চালু করেছে। এটি চীনের বাইরে সিএটিএল-এর সবচেয়ে বড় নতুন জ্বালানি–সংক্রান্ত আফটারমার্কেট সেন্টার। সিএটিএল জানিয়েছে, এই কেন্দ্রের মাধ্যমে মধ্যপ্রাচ্যে তাদের বিক্রয়োত্তর সেবা আরও উন্নত হবে এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে সহায়তা করবে। এখানে ব্যাটারি মেরামত, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং রিসাইক্লিংসহ ব্যাটারির পুরো জীবনকাল সেবা দেওয়া হবে। সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আনবাসা কানডিয়েল বলেন, সৌদি সরকার সিএটিএল-সহ নতুন জ্বালানি খাতের শীর্ষ কোম্পানিগুলোকে দেশটিতে বিনিয়োগ ও কাজ করার জন্য স্বাগত জানায়। তিনি জানান, ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে সৌদি আরব স্বল্প-কার্বন উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চায়। নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.