Monday, August 24, 2026
Live

মধ্য এশিয়া আমদানি ও রপ্তানি মেলা আলমাটিতে শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মধ্য এশিয়া আমদানি ও রপ্তানি মেলা আলমাটিতে শুরু

আগস্ট ২১: মধ্য এশিয়া আমদানি ও রপ্তানি মেলা এবং ২০২৬ চিয়াংসু আমদানি ও রপ্তানি পণ্য প্রদর্শনী গতকাল (বৃহস্পতিবার) কাজাখস্তানের আলমাটিতে শুরু হয়েছে, যা চীনা এবং মধ্য এশীয় সংস্থাগুলোকে সরবরাহ ও চাহিদার মধ্যে সংযোগ স্থাপন এবং বাণিজ্য ও অর্থনৈতিক আদান-প্রদান পরিচালনার জন্য একটি সুযোগ করে দিয়েছে।

তিন দিনব্যাপী এই এক্সপোটি ৬ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে নয়টি বিশেষায়িত প্রদর্শনী এলাকা এবং প্রায় ৩০০টি বুথ রয়েছে। প্রায় ২০০টি চীনা কোম্পানি নতুন শক্তি, নতুন উপকরণ, উচ্চমানের সরঞ্জাম, ইলেকট্রনিক তথ্য এবং বস্ত্র ও পোশাক ক্ষেত্রে তাদের পণ্য প্রদর্শন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আলমাটিতে নিযুক্ত চীনের কনসাল জেনারেল সু ফাংছিউ বলেন, এই মেলা মধ্য এশিয়ার বাণিজ্য ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আলমাটির ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে, সুনির্দিষ্টভাবে মধ্য এশিয়ার বাজারের চাহিদা পূরণ করেছে, চীনা পণ্য ও মধ্য এশিয়ার বাজারের মধ্যে একীকরণকে ক্রমাগত গভীর করছে, দ্বিপাক্ষিক স্বার্থের অভিন্নতাকে ক্রমাগত প্রসারিত করছে এবং বাস্তবসম্মত সহযোগিতার জন্য নতুন ক্ষেত্র তৈরি করছে, যা চীন-মধ্য এশিয়ার অভিন্ন কল্যাণের সমাজ গঠনে নতুন চালিকাশক্তি সঞ্চার করবে।

আলমাটির ডেপুটি মেয়ের ওরজাস স্মাগুলভ বলেন, এই মেলা আলমাটির শিল্পোন্নয়ন ও শহর উন্নয়নের দিকনির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ ক্ষেত্রগুলোকে অন্তর্ভুক্ত করেছে, এবং এটি উভয় পক্ষের জন্য শিল্প সহযোগিতা গভীর করা, অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদান বৃদ্ধি করা এবং উচ্চ-মানের সম্পদ সংযুক্ত করার একটি নতুন সূচনা হয়ে উঠবে।

(তুহিনা/তৌহিদ/শুয়েই)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.