Friday, June 12, 2026
Live

মস্কোতে সিএমজির ‘বসন্ত উৎসব গালা’র লোগো প্রদর্শিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মস্কোতে সিএমজির ‘বসন্ত উৎসব গালা’র লোগো প্রদর্শিত

রাশিয়ার রাজধানী মস্কোর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ২০২৬ সালের চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র ‘বসন্ত উৎসব গালা’র থিম এবং মূল লোগো প্রদর্শিত হয়েছে। দেশটির সময় গত শুক্রবার মস্কোর সিবিডি, নভোরারবাট স্ট্রিট এবং কিয়েভ রেলওয়ে স্টেশনের মতো জনবহুল এলাকায় এই লোগোটি উন্মোচন করা হয়।

এই প্রদর্শনীতে গালার মূল লোগোর সামগ্রিক সৃজনশীল ধারণা এবং ভিজ্যুয়াল স্টাইল প্রদর্শিত হয়, যা অনেক স্থানীয় বাসিন্দার দৃষ্টি আকর্ষণ করেছিল। চীনা চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সাল হলো ‘ঘোড়া বর্ষ’।

রুশ সংস্কৃতিতেও ঘোড়াকে শক্তি, সাহস ও আনুগত্যের প্রতীক এবং বীরের সঙ্গী হিসেবে বিবেচনা করা হয়। রুশ সাহিত্য ও লোকগাথায় ঘোড়া একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ঘোড়ার চিত্র প্রায়শই রুশ সাহিত্য ও লোককাহিনীতে পূর্ব সংস্কৃতির প্রতিনিধি হিসেবে দেখা হয়। ঘোড়া বর্ষের এই বসন্ত উৎসবের প্রচারণা রাশিয়ানদের কাছে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধুনিক উন্নয়নের গল্পগুলো আরও সহজভাবে পৌঁছে দেওয়ার একটি জানালা হিসেবে কাজ করবে। 

শুয়েই/তৌহিদ/জিনিয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.