চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদ এবং কেন্দ্রীয় সামরিক পরিষদ যৌথভাবে মহাকাশচারী চাং লু-কে ‘দ্বিতীয় শ্রেণীর অ্যাস্ট্রোনট মেরিট মেডেল’ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে মহাকাশচারী উ ফেই এবং চাং হুং চাং-কে ‘বীর মহাকাশচারী’ সম্মানসূচক উপাধিতে ভূষিত করা হয়েছে এবং তাঁদের ‘তৃতীয় শ্রেণীর অ্যাস্ট্রোনট মেরিট মেডেল’ প্রদান করা হয়েছে।
২০২৫ সালের ৩১শে অক্টোবর মানববাহী মহাকাশযান 'শেনচৌ-২১' সফলভাবে উৎক্ষেপণ করা হয়। মহাকাশচারী চাং লু, উ ফেই এবং চাং হুং চাং এই মহাকাশযানে চড়ে সফলভাবে মহাকাশ স্টেশন 'থিয়ানহ্য' কোর মডিউলে প্রবেশ করেন। তারা কক্ষপথে দীর্ঘ ৭ মাস অবস্থান করেন। এই অবস্থানকালে তারা ৩ বার সফলভাবে মহাকাশযানের বাইরে বের হন এবং মহাকাশ স্টেশনের পরিচালনা, আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণের ১১০টিরও বেশি গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পাদন করেন। পাশাপাশি একগুচ্ছ মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে ২০২৬ সালের ২৯শে মে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন।
'শেনচৌ-২১' মানববাহী মিশনটি ছিল চীনের মহাকাশ স্টেশন প্রয়োগ ও উন্নয়ন পর্বে প্রবেশের পর ষষ্ঠ মানবাযুক্ত মহাকাশ যাত্রা। এই মিশনটি শেনচৌ মহাকাশযান ও মহাকাশ স্টেশনের কয়েকটি নতুন বিশ্ব রেকর্ড গড়ে তোলার পাশাপাশি চীনের কোনো একক মহাকাশচারী দলের কক্ষপথে দীর্ঘতম সময় অবস্থানের নতুন রেকর্ড তৈরি করেছে। এটি চীনের মহাকাশ গবেষণায় উচ্চপর্যায়ের প্রযুক্তিগত স্বাবলম্বিতা ও সাফল্যের ক্ষেত্রে আরও একটি নতুন মাইলফলক।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)