Tuesday, August 25, 2026
Live

মহাকাশে হাড়ের ক্ষয় রোধে ব্যায়াম, চলছে স্বাস্থ্য পরীক্ষা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মহাকাশে হাড়ের ক্ষয় রোধে ব্যায়াম, চলছে স্বাস্থ্য পরীক্ষা

মহাকাশে তিন মাস পূর্ণ করার পথে চীনের শেনচৌ-২৩ মিশনের তিন নভোচারী একসঙ্গে চালিয়ে যাচ্ছেন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, মহাকাশ স্টেশন রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ কার্যক্রম। চায়না ম্যানড স্পেস এজেন্সি—সিএমএসএ জানিয়েছে যে, গেল এক সপ্তাহে এসব কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন তারা।

মিশনের সূচি অনুযায়ী, চৌ ইয়াংছু, ছাং ছিয়ুয়ান ও লাই খাইইং বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন। তারা পরীক্ষামূলক নমুনা পরিবর্তন ও পরিষ্কার করার পাশাপাশি ইলেকট্রোডের রক্ষণাবেক্ষণ এবং লেন্স পরিষ্কার করেন। এ ছাড়া গ্যাস সিলিন্ডার পরিবর্তন, ভ্যাকুয়াম পাম্পিং এবং বর্জ্য গ্যাস অপসারণের কাজও সম্পন্ন করেন।

মহাকাশ স্টেশনের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত জীবাণু পর্যবেক্ষণও চালানো হয়েছে। কেবিনের বাতাস, বিভিন্ন পৃষ্ঠ এবং পানি ব্যবস্থা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মাধ্যমে স্টেশনে জীবাণুর বিস্তার ও নিয়ন্ত্রণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে নভোচারীরা চোখের দৃষ্টিশক্তি এবং হৃদ্‌যন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করেছেন। দীর্ঘমেয়াদি মহাকাশযাত্রার প্রভাব বিশ্লেষণে এসব তথ্য গবেষকদের সহায়তা করবে। পাশাপাশি হাড়ের ক্ষয় রোধের বিশেষ সরঞ্জামসহ নিয়মিত ব্যায়াম করছেন তারা।

গেল ২৪ মে শেনচৌ-২৩ উৎক্ষেপণ করা হয়। এক বছর মহাকাশে থেকে ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মানব মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন নভোচারীরা। সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.