Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
২ মিনিটে পড়া যাবে

মানবিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারে একমত চীন-রাশিয়া

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
মানবিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারে একমত চীন-রাশিয়া

মানবিক, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছে চীন ও রাশিয়া। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত চীন-রাশিয়া মানবিক সহযোগিতা কমিটির ২৭তম অধিবেশনে দুই দেশের প্রতিনিধিরা এ অঙ্গীকার করেন।

অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন চীনের রাষ্ট্রীয় কাউন্সেলর শেন ইয়িছিন এবং রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা।

শেন ইয়িছিন বলেন, গত মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন-রাশিয়া শিক্ষা বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেন। এর মধ্য দিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা মানবিক সহযোগিতার ওপর যে উচ্চ গুরুত্ব দেন, তা প্রতিফলিত হয়েছে।

তিনি আরও বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনায় চীন ও রাশিয়া জনগণের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ের পরিধি ক্রমাগত বাড়িয়েছে। পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র ও উদ্ভাবনী পদ্ধতি অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে।

চলতি বছর চীন-রাশিয়া কৌশলগত সমন্বয়মূলক অংশীদারত্ব প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী এবং চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী উল্লেখ করে শেন দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত ঐকমত্য বাস্তবায়নের আহ্বান জানান।

অন্যদিকে, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ে অর্জিত অগ্রগতির প্রশংসা করেন। মানবিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা ধারাবাহিকভাবে গভীর ও সম্প্রসারণে চীনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি দ্বিপক্ষীয় বন্ধুত্বের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অধিবেশন চলাকালে শেন ইয়িছিন ও তাতিয়ানা গোলিকোভা সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাবিষয়ক কয়েকটি নথি স্বাক্ষরের অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.