Tuesday, September 8, 2026
Live

মার্কিন-চীন ব্যবসা পরিষদের বোর্ড অফ ডিরেক্টরস প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন লি ছিয়াং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মার্কিন-চীন ব্যবসা পরিষদের বোর্ড অফ ডিরেক্টরস প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন লি ছিয়াং

সেপ্টেম্বর ১: পহেলা সেপ্টেম্বর বিকেলে রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী লি ছিয়াং বেইজিংয়ের গণমহাভবনে মার্কিন-চীন ব্যবসা পরিষদের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান ম্যাকেইনের নেতৃত্বে চীন সফররত প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন।

লি ছিয়াং বলেন, দীর্ঘদিন ধরে মার্কিন-চীন ব্যবসা পরিষদ মার্কিন-চীন সম্পর্ক ও অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রচেষ্টায় বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। গত মে মাসে প্রেসিডেন্ট সি চিন পিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেইজিংয়ে সাক্ষাৎ করেন এবং একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছান। চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একত্রে দু'দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত দিকনির্দেশনা অনুসরণ করে, সংলাপ ও যোগাযোগ জোরদার করতে, পারস্পরিক উপকারী সহযোগিতা সম্প্রসারণ করতে, মতবিরোধ যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে, এবং চীন-মার্কিন গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক গঠনে সহায়তা করতে এবং আরও বেশি বাস্তব ফলাফল অর্জন করতে ইচ্ছুক।

লি ছিয়াং উল্লেখ করেন, বর্তমান আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার উন্নয়ন পর্যালোচনা করলে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করা যায়—সহযোগিতা ও পারস্পরিক উপকারিতা হচ্ছে প্রবণতা, শ্রদ্ধা ও বোঝাপড়া হচ্ছে ভিত্তি, এবং পরস্পরের দিকে অগ্রসর হওয়া হচ্ছে চাবিকাঠি। চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মূল প্রকৃতি হলো পারস্পরিক উপকারী সহযোগিতা, এবং সহযোগিতা জোরদার করা উভয় পক্ষের অভ্যন্তরীণ চাহিদা এবং সঠিক পছন্দ। বিশ্বের দিকে তাকালে, চীন সম্ভবত একমাত্র দেশ যেখানে 'বৃহৎ' এবং 'নতুন' উভয় বৈশিষ্ট্য বিদ্যমান—একটি সম্ভাবনাময় বাজার, বিশেষ করে বুদ্ধিমান ভোগ, সবুজ ভোগ এবং অন্যান্য উচ্চমানের ও আপগ্রেড ভোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মার্কিন উদ্যোগগুলিকে সুযোগ কাজে লাগাতে এবং চীনা বাজার সম্প্রসারণ ও গভীরতর করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার আয়তন বড়, তাই কিছু দ্বন্দ্ব ও ঘর্ষণ স্বাভাবিক। যতক্ষণ পরস্পর শ্রদ্ধা ও বোঝাপড়া বজায় রাখা যায় এবং যোগাযোগ ও আলোচনা জোরদার করা যায়, ততক্ষণ সমাধান খুঁজে পাওয়া সম্ভব। চীন মার্কিন যুক্তরাষ্ট্রের চীনে ব্যবসাকারী উদ্যোগগুলির যুক্তিসঙ্গত দাবি সমাধানে সক্রিয়ভাবে সহায়তা করতে ইচ্ছুক, এবং আইন অনুযায়ী ন্যায্য প্রতিযোগিতার বাজার পরিবেশ রক্ষা করতে চায়। একইসঙ্গে আশা করে যে, মার্কিন যুক্তরাষ্ট্রও পরস্পরের দিকে অগ্রসর হবে, বাস্তব পদক্ষেপের মাধ্যমে চীনের উদ্বেগের সমাধান করবে এবং দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনার ফলাফল যৌথভাবে বাস্তবায়ন করবে। আশা করা যায় যে মার্কিন-চীন ব্যবসা পরিষদ তার প্রভাব অব্যাহত রাখবে এবং মার্কিন সমাজের বিভিন্ন স্তরকে চীনের উন্নয়ন সম্পর্কে যুক্তিযুক্ত ও বস্তুনিষ্ঠভাবে দেখার জন্য নির্দেশনা দেবে, এবং মার্কিন-চীন সম্পর্কের স্থিতিশীল, সুস্থ ও টেকসই উন্নয়নকে উত্সাহিত করবে।

ম্যাকেইন ও অন্যান্য মার্কিন প্রতিনিধিরা বলেন, মার্কিন-চীন সম্পর্ক বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক। দু'দেশের রাষ্ট্রপ্রধানদের সফল সাক্ষাৎ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় স্থিতিশীল প্রত্যাশা প্রদান করেছে এবং বিশ্ব অর্থনীতির উন্নয়নে নিশ্চয়তা এনেছে। মার্কিন ব্যবসায়ী সম্প্রদায় চীনের 'পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা' বাস্তবায়ন ও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে অত্যন্ত আত্মবিশ্বাসী, এবং চীনা বাজারে বিনিয়োগ অব্যাহত রাখবে ও সম্প্রসারণ করবে, চীনের উন্নয়নের দীর্ঘমেয়াদী অংশীদার এবং মার্কিন-চীন সম্পর্কের গঠনমূলক শক্তি হিসেবে দৃঢ়ভাবে থাকবে। মার্কিন-চীন ব্যবসা পরিষদ সেতুর ভূমিকা পালন করতে এবং উভয় পক্ষের পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করতে, এবং দু'দেশের গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্কের উন্নয়ন এগিয়ে নিতে ইচ্ছুক।

চীনা কর্মকর্তা উ চেং লং এতে অংশগ্রহণ করেন।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

李强会见美中贸易全国委员会董事会代表团

9月1日下午,国务院总理李强在北京人民大会堂会见美中贸易全国委员会董事会主席麦凯恩率领的访华团。

李强表示,长期以来,美中贸委会致力于推动中美关系与经贸合作,发挥了重要作用。在中美双方共同努力下,当前两国关系保持总体稳定。今年5月,习近平主席同特朗普总统在北京举行会晤,达成一系列重要共识。中方愿同美方一道,遵循两国元首战略引领,加强对话沟通,拓展互利合作,妥善管控分歧,推动构建中美建设性战略稳定关系,争取更多务实成果。

李强指出,综观当今国际经贸合作的发展,能够得出一些重要的启示,可以说合作共赢是大势,尊重理解是基础,相向而行是关键。中美经贸关系的本质是互利共赢,加强合作是双方的内在需求,也是正确选择。放眼世界,中国可能是唯一兼具“大”和“新”两个特点的富有潜力市场,特别是智能消费、绿色消费等高品质、升级类消费快速增长,欢迎美国企业积极抢抓机遇,加力开拓、深耕中国市场。中美经贸合作体量大,出现一些矛盾摩擦是正常的。只要相互尊重、相互理解,加强沟通协商,总能找到解决办法。中方愿积极推动解决美国来华企业的合理诉求,依法维护公平竞争的市场环境,也希望美方相向而行,以切实行动解决中方关切,共同落实好两国经贸磋商成果。希望美中贸委会继续发挥自身影响,引导美国各界理性客观看待中国发展,促进中美关系稳定健康可持续发展。

麦凯恩等美方人士表示,美中关系是当今世界最重要的双边关系。两国元首成功会晤为双方经贸合作提供了稳定预期,为世界经济发展注入了确定性。美工商界对中国“十五五”规划实施和经济发展前景充满信心,将继续深耕中国,扩大对华投资,坚定做中国发展的长期伙伴、美中关系的建设性力量。美中贸委会愿发挥桥梁作用,增进双方相互了解、互信与合作,推动两国建设性战略稳定关系发展。

吴政隆参加会见。

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.