ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নিজেদের উদ্ভাবন ও উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শুক্রবার লিখিত বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠিন নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে অর্থনৈতিক গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
বিবৃতিতে খামেনি মার্কিন অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় সরকারের নেয়া নানা উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান জটিল পরিস্থিতিতে ইরানকে উদ্ভাবন ও সক্ষমতা প্রদর্শন অব্যাহত রাখতে হবে। এ ছাড়া দেশীয় উৎপাদন বাড়ানো এবং জাতীয় অর্থনীতিতে মার্কিন ডলারের প্রভাব ধীরে ধীরে কমানোরও নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ নেতা।
শিল্প, কৃষি, সংস্কৃতি ও শিক্ষা খাতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার কথাও বলেন তিনি। পাশাপাশি জাতীয় ও সামাজিক ঐক্য ক্ষতিগ্রস্ত করে—এমন বক্তব্য বা আচরণ কঠোরভাবে নিষিদ্ধ করার ওপর জোর দেন।
সূত্র: সিএমজি বাংলা