ইরান সম্পর্কিত সর্বশেষ মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা জবাব দিচ্ছে চীন। বেইজিং বলেছে, ওয়াশিংটন বারবার চীনা প্রতিষ্ঠান ও নাগরিকদের লক্ষ্যবস্তু করছে।
এসব একতরফা নিষেধাজ্ঞাকে অযৌক্তিক এবং আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতার জন্য ক্ষতিকর বলে জানিয়েছে চীন। এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্যও বিঘ্ন সৃষ্টি করছে বলেও সতর্ক করেছে দেশটি।
চীনের পক্ষ থেকে বলা হয়েছে, কোন দেশের বিরুদ্ধে একতরফাভাবে নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে আন্তর্জাতিক আইন ও বহুপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয় সমাধান করা উচিত।
সূত্র: সিএমজি বাংলা