আগস্ট ২৯: মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়াশ গতকাল (শুক্রবার) বলেছেন, মার্কিন মুদ্রাস্ফীতি এখনও অত্যধিক উচ্চ, মূল্যস্তরের তথ্য উদ্বেগজনক। ফেডের এখন উচিত মূলত মূল্যস্তরের দিকে মনোনিবেশ করা, কারণ মার্কিন অর্থনীতির সামগ্রিক কর্মক্ষমতা শক্তিশালী বলে মনে হচ্ছে।
ওয়াশ একই দিনে ওয়াইমিং রাজ্যের জ্যাকসন হলে অনুষ্ঠিত বার্ষিক অর্থনৈতিক সেমিনারে বক্তৃতা দেওয়ার সময় বলেন, মূল্যস্তরের তথ্য উদ্বেগজনক। একাধিক মুদ্রাস্ফীতি সূচকই দেখায় যে, মার্কিন মুদ্রাস্ফীতির হার ফেডের ২%-এর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি, তাই ফেডের এখন উচিত মূলত মূল্যস্তরের দিকে মনোনিবেশ করা।
তিনি বলেন, যদিও মার্কিন মুদ্রাস্ফীতি কয়েক বছর আগের উচ্চতা থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে, গত দুই বছরে অগ্রগতি খুব বেশি হয়নি। যদিও এই গ্রীষ্মের মুদ্রাস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে ভালো ছিল, তা প্রমাণ করে না যে অন্তর্নিহিত মুদ্রাস্ফীতির প্রবণতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
ওয়াশ বলেন, গত ১২ মাসে, ব্যক্তিগত ভোগ ব্যয় মূল্য সূচকের (পিসিই) ১৯৯টি উপাদানের মধ্যে ৫৪% পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি ৩%-এর বেশি ছিল। এই অনুপাত কোভিড-পরবর্তী প্রায় ৭৭%-এর উচ্চতা থেকে স্পষ্টভাবে কম, তবে মহামারী-পূর্ব ২০ বছরের ৩২%-এর গড় থেকে এখনও অনেক বেশি। সাম্প্রতিক পণ্যবস্তুর সামগ্রিক মূল্য বৃদ্ধিও মনোযোগ দেওয়ার মতো। তবে ওয়াশ বলেন, মধ্য-মেয়াদী মুদ্রাস্ফীতির প্রত্যাশা মূলত স্থিতিশীল বলে মনে হচ্ছে।
ওয়াশ বলেন, মার্কিন অর্থনীতির সামগ্রিক কর্মক্ষমতা শক্তিশালী বলে মনে হচ্ছে। ওয়াল স্ট্রিট ও বাস্তব অর্থনীতি উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা দেখাচ্ছে, ব্যবসায়িক মূলধন ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এসঅ্যান্ডপি ৫০০ সূচকের অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মুনাফা গত এক বছরে ২০%-এর বেশি বেড়েছে, ঋণবাজারে নীতি-সম্পর্কিত সংকোচনের খুব কম লক্ষণ দেখা যাচ্ছে, প্রকৃত ভোক্তা ব্যয় এখনও স্বাস্থ্যকর এবং কর্মসংস্থান বাজার স্থিতিশীল রয়েছে।
(স্বর্ণা/তৌহিদ/লিলি)
沃什:美国通胀仍然过高 美联储应主要聚焦于物价
美国联邦储备委员会主席凯文·沃什28日说,美国通胀仍然过高,物价方面数据令人担忧,美联储现在应主要聚焦于物价,而美国经济整体表现看起来在走强。
沃什当天在怀俄明州杰克逊霍尔举行的年度经济研讨会上发表讲话时说,物价方面数据令人担忧,多个通胀指标均显示美国通胀率高于美联储2%的目标,美联储现在应主要聚焦于物价。
他表示,美国通胀虽然已经从几年前的高点显著回落,但过去两年进展不大。虽然今年夏季通胀数据好于预期,但不表明潜在通胀趋势已经明显改善。
沃什说,过去12个月,个人消费支出价格指数的199个组成部分中,价格涨幅超过3%的商品和服务占54%。这一比例明显低于新冠疫情后的约77%高点,但仍远高于疫情前20年32%的水平。近期大宗商品价格整体上涨也值得关注。不过,沃什表示,中期通胀预期看起来大体稳定。
沃什说,美国经济整体表现看起来在走强。华尔街和实体经济表现出显著韧性,企业资本支出快速增加,标普500指数成分公司盈利过去一年增长超20%,信贷市场很少显现出政策约束迹象,实际消费者支出依然健康,就业市场稳定。