জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে বিশ্ব বাণিজ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর সরাসরি প্রভাবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমে গেলেও, চীনের সঙ্গে ইউরোপের বাণিজ্য বেড়েছে।
এই পরিবর্তনের প্রতিফলন স্পষ্টভাবে দেখা গেছে জার্মানির হামবুর্গ বন্দরের কন্টেইনার পরিবহনের পরিসংখ্যানে। বন্দরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রগামী কন্টেইনার পরিবহন আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার টিইউ-এ।
হামবুর্গ পোর্ট অথরিটির বোর্ড সদস্য অ্যাক্সেল ম্যাটার্ন বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক সংঘাতের কারণে বৈশ্বিক বাণিজ্য রুটে পরিবর্তন এসেছে। এর বিপরীতে এশিয়ার সঙ্গে, বিশেষ করে চীনের সঙ্গে বন্দরের কার্গো পরিবহন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে চীনের সঙ্গে হামবুর্গ বন্দরের কন্টেইনার পরিবহন প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জার্মানির ফেডারেল পরিসংখ্যান দপ্তর ডেস্টাটিস জানায়, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে আবারও জার্মানির সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হয়েছে চীন।
বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা বাণিজ্য বাধা এবং সরবরাহ শৃঙ্খলের ঝুঁকির কারণে ইউরোপীয় কোম্পানিগুলো তাদের বৈশ্বিক ব্যবসায়িক কৌশল পুনর্বিন্যাস করছে। অনেক প্রতিষ্ঠানই এখন চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে বিকল্প উৎপাদন, বিনিয়োগ ও বাজার সম্প্রসারণের গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে।
একইসঙ্গে ইউরোপীয় বাজারে চীনা কোম্পানিগুলোর উপস্থিতিও বাড়ছে। চীনের কাস্টমস প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন ছিল চীনের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। এ সময়ে চীন–ইইউ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৫ দশমিক ৩৭ ট্রিলিয়ন ইউয়ানে।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
মার্কিন শুল্ক বৃদ্ধির প্রভাবে চীনের দিকে ঝুঁকছে ইউরোপের বাণিজ্য
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.