ডিসেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: ইতালিতে অনুষ্ঠিতব্য মিলান-কর্টিনা ২০২৬ শীতকালীন গেমস সম্প্রচার করতে সমুদ্রপথে যাত্রা শুরু করেছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) অত্যাধুনিক ‘চায়না রেড’ ৪কে/৮কে সম্প্রচার যানবাহন বহর।
রোববার বিকেলে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের থাইছাং বন্দরে দুটি সম্প্রচার যান এবং দুটি সহায়ক যানবাহন বড় জাহাজ ইউয়ান হাই খোউ-তে তোলা হয়। পরবর্তী কয়েক দিনের মধ্যে এই যানবাহনগুলো ইতালির উদ্দেশে যাত্রা করবে।
১৯৯ দশমিক ৯ মিটার লম্বা এবং ৬৮ হাজার ২৫২ টন ওজনের জাহাজে মোট ১২টি যানবাহন ডেক রয়েছে। ভূমধ্যসাগরীয় লেন ধরে যাত্রা করার ফলে সাধারণ রুটের তুলনায় সময় প্রায় এক-তৃতীয়াংশ কম লাগবে। সব ঠিক থাকলে প্রায় ২৫ দিনে জাহাজ ইতালিতে পৌঁছাবে।
২০২৬ সালের শীতকালীন গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে ১৩ জানুয়ারি সান সিরো স্টেডিয়ামে এই সম্প্রচার যানবাহনগুলো প্রবেশ করবে। সেখানে তারা অনুষ্ঠানকে প্রযুক্তিগত সহায়তা দেবে এবং ৮কে আন্তর্জাতিক মানের ভিডিও সিগন্যাল তৈরি করবে।
জেনিফার/ নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি
মিলান-কর্টিনা ২০২৬ শীতকালীন গেমসের সম্প্রচারে সিএমজির আধুনিক যানবাহন সমুদ্রপথে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.