Wednesday, August 26, 2026
Live

মিশর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মিশর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু

মিশরে শুরু হয়েছে চীন ও মিশরের বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া ‘ইগলস অব সিভিলাইজেশন-২০২৬’। সম্প্রতি মহড়ার অংশ হিসেবে দুই দেশের বিমান বাহিনী তাদের প্রথম দিনের ফ্লাইট প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছে।

যৌথ মহড়ার প্রথম দিনটিতে বাস্তবসম্মত যুদ্ধ পরিস্থিতির আলোকে বিভিন্ন ধরনের যুদ্ধবিমানের মধ্যে সরাসরি আকাশযুদ্ধের কলাকৌশল অনুশীলনের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

চীনা বিমান বাহিনীর কর্মকর্তা শেন হাও বলেন, এই যৌথ প্রশিক্ষণের ফলে পাইলটদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া যত গভীর হবে, আমরা তত কার্যকরভাবে কৌশলগত ধারণা এবং অপারেশনাল প্রযুক্তি বিনিময় করতে পারব, যা উভয় পক্ষের কৌশলগত দক্ষতা ও যুদ্ধক্ষমতা বৃদ্ধি করবে।

প্রশিক্ষণ শুরুর আগে দুই দেশের পাইলটরা নিজ নিজ যুদ্ধাস্ত্র ও সরঞ্জামের বিষয়ে একে অপরকে ব্রিফ করেন। এছাড়া যৌথ প্রশিক্ষণের বিষয়গুলো নিয়ে গভীর পর্যালোচনা ও আলোচনা করা হয়। একই সঙ্গে ফ্লাইট সুরক্ষার নিয়মাবলী, আকাশসীমা নিয়ন্ত্রণ বিধি, উড্ডয়ন ও অবতরণ প্রক্রিয়া এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়।

দুই দেশের বিমান বাহিনীর মধ্যে এটি দ্বিতীয় যৌথ প্রশিক্ষণ। এবারের মহড়ায় মূলত আকাশযুদ্ধের কৌশল, আকাশ শ্রেষ্ঠত্ব অর্জন, যুদ্ধকালীন তল্লাশি ও উদ্ধার অভিযান এবং শক্তি মোতায়েনের মহড়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.