সেপ্টেম্বর ১: মিসরের জাতীয় টেলিভিশন নীল টিভি ও আল-ইজিপ্ট টুডেসহ দেশটির বিভিন্ন প্রধান গণমাধ্যমে আরবি ভাষায় ‘সি চিন পিংয়ের ক্লাসিক উক্তি’ প্রচারিত হবে আজ (মঙ্গলবার)। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মিসর সফর উপলক্ষে অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানটিকে ঘিরে মিসরের বিভিন্ন মহলে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ।
‘সি চিন পিংয়ের ক্লাসিক উক্তি’ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণে উদ্ধৃত প্রাচীন চীনা শাস্ত্র থেকে নেওয়া বিভিন্ন উক্তি তুলে ধরা হবে। এসব উক্তির সঙ্গে চীনের অর্থনৈতিক উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ এবং জনজীবন ও মানুষের কল্যাণের মতো গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত রয়েছে। এর মধ্য দিয়ে চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং জনগণের প্রতি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গভীর মমত্ববোধও ফুটে উঠেছে।
বিশ্লেষকরা মনে করছেন, নতুন যুগে চীনের উন্নয়নের গল্প তুলে ধরার মাধ্যমে অনুষ্ঠানটি মিসরের দর্শকদের চীনের নেতৃবৃন্দের দেশ পরিচালনার চিন্তাধারা সম্পর্কে আরও গভীরভাবে জানতে এবং চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রজ্ঞা উপলব্ধি করতে সহায়তা করবে।
অনুষ্ঠানের একটি পর্বে প্রাচীন চীনা শাস্ত্রের বিখ্যাত উক্তি ‘জনগণ যা ভালোবাসে, তা ভালোবাসুন; জনগণ যা ঘৃণা করে, তা ঘৃণা করুন’ তুলে ধরা হয়েছে। এই উক্তিতে মূলত জনগণের প্রতি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক ভালোবাসা ও জনকল্যাণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।
মিসরের বিভিন্ন মহলের ব্যক্তিরা মনে করেন, ‘সি চিন পিংয়ের ক্লাসিক উক্তি’ প্রচার ও প্রকাশনা চীন ও মিসরের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করবে। একই সঙ্গে এটি দুই প্রাচীন সভ্যতার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বিনিময়কেও গভীর করবে।
(সুবর্ণা/ফয়সল/রুবি)