Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

মুদ্রার নকশা পরিবর্তন নিয়ে ডিপিপির পদক্ষেপে বেইজিংয়ের নিন্দা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
মুদ্রার নকশা পরিবর্তন নিয়ে ডিপিপির পদক্ষেপে বেইজিংয়ের নিন্দা
ফেব্রুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানের মুদ্রার নতুন নকশার প্রস্তাবে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের সমালোচনা করেছেন স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র ছেন বিনহুয়া। এ উদ্যোগকে প্রণালীর দুই পাশের অভিন্ন ঐতিহ্য বিচ্ছিন্ন করার রাজনৈতিক প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন তিনি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, নতুন নোট থেকে ড. সুন ইয়াত সেনের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি অপসারণের চেষ্টা ইতিহাস ও সংস্কৃতিগত বন্ধন দুর্বল করার উদ্দেশ্যে করা হচ্ছে। তার ভাষায়, এটি ‘ডি-সাইনাইসিজেশন’ বা চীন-সম্পর্কিত পরিচয় মুছে ফেলার একটি রাজনৈতিকভাবে পদক্ষেপ, যা ‘অশুভ, জাতীয় শিকড়ের প্রতি বিশ্বাসঘাতকতা এবং লজ্জাজনক।’ ছেন আরও বলেন, ইতিহাস ও আইনি বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয় এবং প্রণালীর উভয় পাশ একই চীনের অংশ। পাশাপাশি তিনি বলেন, চীনের তাইওয়ানের বাসিন্দাদের মধ্যে বিদ্যমান চীনা জাতীয় পরিচয়ও মুছে ফেলা সম্ভব নয়। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.