জানুয়ারি ২৭: গতকাল (সোমবার) সকাল ৯টায় মেকং নদীতে, চীন-লাওস-মিয়ানমার-থাইল্যান্ড ১৬১তম যৌথ নৌ-টহল ও আইন প্রয়োগ অভিযান শুরু হয়।
৩টি চীনা আইন প্রয়োগকারী জাহাজ ইয়ুননান প্রদেশের শিশুয়াংবাননা তাই জাতি স্বায়ত্তশাসিত প্রিফেকচারের চিংহা ও কুয়ানলেই পুলিশ ঘাট থেকে রওয়ানা হয়ে টহলে অংশ নেয়।
এবার খণ্ডিত টহল ও আইন প্রয়োগ এবং গুরুত্বপূর্ণ সংবেদনশীল জলসীমায় যৌথ টহল ও আইন প্রয়োগ সংযুক্ত পদ্ধতিতে চালানো হবে। বিভিন্ন পক্ষের আইন প্রয়োগকারী জাহাজ খণ্ডিত টহল ও আইন প্রয়োগ করে নির্দিষ্ট জলসীমায় মিলিত হবার পর যৌথ টহল ও আইন প্রয়োগ করবে।
মিশনের আগে, চারটি দেশের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী বিভাগগুলো, গবেষণা ও পরামর্শ করার মাধ্যমে, সংশ্লিষ্ট মতৈক্যে পৌঁছায়।
সূত্র: সিএমজি
Advertisement