Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

মেয়েদের অনূর্ধ্ব–১৯ দলের চীন সফরের দল ঘোষণা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
মেয়েদের অনূর্ধ্ব–১৯ দলের চীন সফরের দল ঘোষণা
ডিসেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরই চীনের উদ্দেশে রওনা দেবেন তারা। সিরিজটি উপলক্ষে সম্প্রতি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের বেশ কয়েকজন খেলোয়াড় চীন সফরের স্কোয়াডে আছেন। ১৪ জনের এই স্কোয়াডের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস ও জিম আফরিনকে। পাকিস্তান সিরিজে খেলা সুমাইয়া আক্তার, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাতরা চীন সফরের স্কোয়াডে আছেন। বাংলাদেশ নারী অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল: সুমাইয়া আক্তার, আরতি মন্ডল, সাদিয়া ইসলাম, অদৃতা নওশের, মায়মুনা নাহার, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, অতসী মজুমদার, জেরিন তাসনিম, লামিয়া মৃধা, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাত, ববি খাতুন, কুমারি শ্রাবণী। স্ট্যান্ড বাই: লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস, জিম আফরিন। বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো ক্রিকেট দল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এই প্রথম চীন সফরে যাবে। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ হিসেবে এই সিরিজ খেলা হবে। চীন ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বরে চীনে পৌঁছানোর কথা বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। সব ম্যাচই অনুষ্ঠিত হবে হাংচৌতে। ২২ ডিসেম্বর চীন থেকে উড়াল দেবেন বাংলাদেশের মেয়েরা। নাহার/ফয়সল

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.