Sunday, September 20, 2026
Live

ম্যাকাওতে রেকর্ড পর্যটক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
ম্যাকাওতে রেকর্ড পর্যটক
ডিসেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে রেকর্ড ৩ কোটি ৯৪ লাখ ১০ হাজার পর্যটক এসেছে। শনিবার ম্যাকাও এসএআর সরকারের পাবলিক সিকিউরিটি পুলিশ ফোর্স এ তথ্য প্রকাশ করে। মোট আগত পর্যটকের মধ্যে চীনের মূল ভূখণ্ড থেকে আসা দর্শনার্থীর হার ছিল ৭২ দশমিক ৪ শতাংশ। শিল্প বিশেষজ্ঞরা বলছেন, হংকং ও ম্যাকাও ভ্রমণের জন্য ‘ইন্ডিভিজুয়াল ভিজিট স্কিম’-এর আওতা মূল ভূখণ্ডে সম্প্রসারণ এবং ‘মাল্টিপল-এন্ট্রি’ ও ‘ওয়ান-ট্রিপ-পার-উইক’ পারমিটের মতো সুবিধাজনক নীতির ফলে পর্যটক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সীমান্ত পেরোনোর প্রক্রিয়া সহজ হওয়ায় মূল ভূখণ্ড থেকে ম্যাকাওগামী পর্যটকের প্রবাহ গতি পেয়েছে। একই সঙ্গে পর্যটন আকর্ষণ বাড়াতে ম্যাকাও সরকার খেলাধুলা, খাবার-সংস্কৃতি এবং প্রদর্শনী ও সম্মেলনের সঙ্গে পর্যটন খাতকে একীভূত করার উদ্যোগও জোরদার করেছে। নভেম্বরে কুয়াংতোং প্রদেশ, হংকং ও মাকাও যৌথভাবে আয়োজিত ১৫তম জাতীয় গেমস এবং বার্ষিক আন্তর্জাতিক মোটরস্পোর্ট প্রতিযোগিতা—৭২তম ম্যাকাও গ্র্যান্ড প্রি—পর্যটন বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। এসব বড় আয়োজনও ভ্রমণকারীদের কাছে ম্যাকাওয়ের আবেদন বাড়িয়েছে। ফয়সল/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.