ডিসেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর চীন সফর শুধু চীন–ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করতেই নয়, বরং চীন–ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কেও নতুন গতি আনবে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের সাবেক উপপ্রধানমন্ত্রী গ্রেজেগোরজ কোয়োদকো।
চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়োদকো বলেন, ম্যাখোঁর সফর চীন–ইউরোপ সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
তিনি বলেন, আমি বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগের চীন সফরে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক হয়, যা শুধু চীন–ফ্রান্স সম্পর্ককে এগিয়ে নেয়নি, বরং ইউরোপীয় ইউনিয়ন ও চীনের সামগ্রিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক গতি তৈরি করেছিল।
তিনি আরও বলেন, ম্যাখোঁর সফরের রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে। আমরা আশা করতে পারি, তার বেইজিং সফর থেকে কিছু ইতিবাচক খবর পাওয়া যাবে।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের আমন্ত্রণে ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চীন ভ্রমণ করছেন ম্যাখোঁ।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
Advertisement