Wednesday, June 10, 2026
Live

যুক্তরাজ্যের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের নতুন অধ্যায় শুরু করতে ইচ্ছুক চীন: মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
যুক্তরাজ্যের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের নতুন অধ্যায় শুরু করতে ইচ্ছুক চীন: মুখপাত্র
জানুয়ারি ২৭: প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চীনে আনুষ্ঠানিক সফর করবেন। এটি আট বছরের মধ্যে চীনে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম সফর। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন আজ (মঙ্গলবার) বলেন, চীন এই সফরকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে যুক্তরাজ্যের সাথে একযোগে দুই দেশের সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের নতুন অধ্যায় শুরু করতে ইচ্ছুক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে কুও চিয়া খুন বলেন, আগস্ট ২০২৪-এ, সি চিন পিং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে টেলিফোনে আলাপ করেন। নভেম্বর মাসে রিও ডি জেনিরোতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে তিনি স্টারমারের সাথে সাক্ষাৎ করেন, যা চীন-যুক্তরাজ্য সম্পর্ককে উন্নয়নের পথে নিয়ে যায়। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তনশীল ও অস্থিরতায় ভরা। চীন ও যুক্তরাজ্য উভয়েই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রাখা ও সহযোগিতা জোরদার করা দুই দেশের জনগণের সাধারণ স্বার্থের অনুকূল এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নকেও উত্সাহিত করে। কুও চিয়া খুন আরও বলেন, যুক্তরাজ্যের লেবার পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকে চীনের সাথে সুসংগত, টেকসই ও কৌশলগত চীন-যুক্তরাজ্য সম্পর্ক উন্নয়নে ইচ্ছা প্রকাশ করে আসছে এবং দুই দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতা সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। চীন এই সফরকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে যুক্তরাজ্যের সাথে রাজনৈতিক আস্থা বৃদ্ধি, বাস্তব সহযোগিতা গভীর করতে এবং একসাথে চীন-যুক্তরাজ্য সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের নতুন অধ্যায় শুরু করতে ইচ্ছুক। এছাড়াও দুই দেশ যৌথভাবে বিশ্বশান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দায়িত্বশীল প্রচেষ্টা ও অবদান রাখবে। জানা গেছে, সি চিন পিং কিয়ার স্টারমারের সাথে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী লি ছিয়াং ও জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি পৃথকভাবে তাঁর সাথে বৈঠক ও সাক্ষাৎ করবেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও উভয়পক্ষের আগ্রহের বিষয়ে গভীরভাবে মতবিনিময় করবেন। বেইজিং ছাড়াও, স্টারমার সাংহাই সফর করবেন। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.