মে ২৪: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি বাস্তবায়নে বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের জন্য তুরস্কের আগ্রহ প্রকাশ করেছেন। তুর্কি প্রেসিডেন্টের প্রেস অফিস আজ (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এরদোয়ান বলেছেন যে, তুরস্ক ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। তিনি আরও বলেন যে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখবে এবং বিশ্ব অর্থনীতির ওপর চাপ কমাবে।
তবে, বিবৃতিতে বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে এরদোয়ানের ফোনালাপের সময় উল্লেখ করা হয়নি।
(তুহিনা/তৌহিদ/শুয়েই)