Tuesday, August 25, 2026
Live

যুক্তরাষ্ট্র কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
যুক্তরাষ্ট্র কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে

আগস্ট ২১: গতকাল (বৃহস্পতিবার) মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে যে, কাতারের কাছে একটি সম্ভাব্য অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। যার মধ্যে আকাশপথে জ্বালানি সরবরাহকারী ট্যাংকার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম রয়েছে। এর মোট আর্থিক মূল্য ৪.৫ বিলিয়ন ডলার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, কাতার চারটি কেসি-৪৬এ আকাশপথে জ্বালানি সরবরাহকারী ট্যাংকার, ইঞ্জিন, রাডার সতর্কতা গ্রাহক মেশিন, ইনফ্রারেড কাউন্টারমেজার ব্যবস্থা এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক সরঞ্জাম ও পরিষেবা কেনার আগ্রহ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, এই বিক্রয় ‘মার্কিন কৌশলগত আঞ্চলিক অংশীদারদের’ নিরাপত্তা সক্ষমতা বাড়াতে সহায়ক, যার মাধ্যমে মার্কিন পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যসমূহকে সমর্থন করা হবে। এটি কাতারের প্রতিরক্ষা সক্ষমতা এবং মার্কিন বাহিনী ও মিত্র দেশের সাথে সহযোগিতার দক্ষতা শক্তিশালী করবে এবং আঞ্চলিক নিরাপত্তায় কাতারের কৌশলগত ভূমিকা সুদৃঢ় করবে।

কেসি-৪৬এ মার্কিন বিমান বাহিনীতে ব্যবহৃত সর্বাধুনিক ট্যাংকার বিমান, যা ২০১৯ সালের জানুয়ারিতে মার্কিন বিমান বাহিনীর কাছে প্রথমবারের মতো হস্তান্তর করা হয়েছিল। বোয়িং-এর পরিচয়ে আকাশে জ্বালানি সরবরাহের সুবিধা ছাড়াও, এই বিমান বহুমুখী ট্যাংকারের জন্য প্রয়োজনীয় পরিচালন ক্ষমতা এবং তথ্য প্রেরণের কার্যকারিতা রয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/লাবণ্য)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.