চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলন করেন। সেখানে জনৈক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা যেসব গণমাধ্যমের খবরের কথা উল্লেখ করেছেন, চীন তার বিস্তারিত বিবরণ সম্পর্কে অবগত নয়। তবে নীতিগতভাবে বিশ্বব্যাপী কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে, চীন যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানায়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি’র মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ব্যবস্থা নিয়ে আলোচনার আহ্বান জানায়। এটি আন্তর্জাতিক সমাজেরও সাধারণ প্রত্যাশা।
উল্লেখ্য, সাংবাদিক জানতে চান, শোনা যাচ্ছে যে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি নতুন কৌশলগত অস্ত্র চুক্তির প্রস্তাব করেছেন; যা ‘নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তির’ মেয়াদ বাড়ানোর পরিবর্তে দীর্ঘমেয়াদে কার্যকর হবে। এ বিষয়ে চীনের দৃষ্টিভঙ্গি ও মন্তব্য কী?
জবাবে মুখপাত্র লিন চিয়ান ওই কথাগুলো বলেছেন।
সূত্র: সিএমজি
Advertisement