জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালে স্থায়ী সম্পদে বিনিয়োগ বড় পরিসরে বাড়ানোর ঘোষণা দিয়েছে চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড (সিএসজি)। কোম্পানির তথ্য অনুযায়ী, আগামী বছর তাদের মোট বিনিয়োগের পরিমাণ হতে পারে রেকর্ড ১৮০ বিলিয়ন ইউয়ান।
কুয়াংচৌভিত্তিক এই রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, এই বিনিয়োগের অর্থ মূলত কৌশলগত নতুন শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে।
কোম্পানির কর্মকর্তারা বলেন, এই বাড়তি বিনিয়োগের ফলে বিদ্যুৎ অবকাঠামো আরও আধুনিক হবে এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়বে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
Advertisement