Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

রেলখাতে বিনিয়োগ বেড়েছে চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
রেলখাতে বিনিয়োগ বেড়েছে চীনের
জানুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীন রেলখাতে বিনিয়োগ করেছে ৯০ হাজার ১৫০ কোটি ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। রোববার চীনের জাতীয় রেল পরিচালনা সংস্থা এ তথ্য জানিয়েছে। চায়না স্টেট রেলওয়ে গ্রুপ জানায়, ২০২৫ সালে নতুন করে ৮টি রেল প্রকল্পের কাজ শুরু হয়েছে। একই বছরে চালু হয়েছে ২৫টি রেল প্রকল্প। এই সব প্রকল্পের মাধ্যমে ২০২৫ সালে মোট ৩ হাজার ১০৯ কিলোমিটার নতুন রেলপথ চালু হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৬২ কিলোমিটারই উচ্চগতির রেললাইন। ২০২৫ সালের শেষ নাগাদ চীনে চালু থাকা মোট রেলপথের দৈর্ঘ্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৬৫ হাজার কিলোমিটার। এর মধ্যে উচ্চগতির রেললাইনের দৈর্ঘ্য ৫০ হাজার কিলোমিটার ছাড়িয়েছে। চায়না রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালেও গুরুত্বপূর্ণ জাতীয় রেল প্রকল্পগুলোর কাজ মানসম্মতভাবে এগিয়ে নেওয়া হবে। এ সময় নতুন করে ২ হাজার কিলোমিটারের বেশি রেলপথ চালুর পরিকল্পনাও রয়েছে। নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.