আজ (বৃহস্পতিবার) চায়না পোস্ট, চীনা শ্রমিক ও কৃষক লাল ফৌজের লংমার্চে বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে, স্মারক ডাকটিকিটের একটি সেট প্রকাশ করেছে।
স্মারক ডাকটিকিটগুলো সিয়া চিং ছিউ ডিজাইন করেছেন, এবং বেইজিং স্ট্যাম্প ফ্যাক্টরি কোম্পানি লিমিটেড এগুলো মুদ্রণ করেছে। এই সেটের মোট অভিহিত মূল্য ৭.৮ ইউয়ান এবং ৪৩ লক্ষ সেট ছাপানোর পরিকল্পনা রয়েছে।
স্মারক ডাকটিকিটগুলো দেশব্যাপী নির্দিষ্ট ডাকঘরগুলোতে, চায়না পোস্টের অনলাইন ফিলাটেলিক ওয়েবসাইটে, এবং চায়না পোস্ট মোবাইল অ্যাপের মাধ্যমে আগামী ছয় মাস ধরে বিক্রি করা হবে। সূত্র: সিএমজি