Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
২ মিনিটে পড়া যাবে

লংমার্চে বিজয়ের ৯০তম বার্ষিকীর অনুষ্ঠানে সি চিন পিংয়ের ভাষণ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
লংমার্চে বিজয়ের ৯০তম বার্ষিকীর অনুষ্ঠানে সি চিন পিংয়ের ভাষণ

আজ (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ে, চীনা শ্রমিক ও কৃষক লাল ফৌজের লংমার্চ বিজয়ের ৯০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

ভাষণে তিনি সিপিসি’র কেন্দ্রীয় কমিটি, রাষ্ট্রীয় পরিষদ, কেন্দ্রীয় সামরিক কমিশন ও বিভিন্ন জাতির জনগণের পক্ষ থেকে, ঐতিহাসিক লংমার্চে লাল ফৌজকে নেতৃত্বদানকারী কমরেড মাও সে-তুং, চৌ এন লাই ও চু ত্য-সহ প্রবীণ বিপ্লবীদের, লংমার্চের সময় রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণকারী লাল ফৌজের কমান্ডার ও সৈন্যদের, এবং মার্চের সময় লাল ফৌজকে সমর্থন দানকারী সকল জাতিগোষ্ঠীর মানুষকে, বিশেষ করে বিপ্লবী ঘাঁটি এলাকার জনগণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

সি চিন পিং বলেন, ১৯৩৪ সালের অক্টোবর থেকে ১৯৩৬ সালের অক্টোবর পর্যন্ত, লংমার্চে অংশগ্রহণকারী লাল ফৌজের সদস্যরা ২৫ হাজার লি (প্রায় ১২,৫০০ কিলোমিটার) পথ পাড়ি দেয় এবং দশ লক্ষেরও বেশি শত্রু সৈন্যের ঘেরাও ও দমনপীড়ন চূর্ণবিচূর্ণ করে দেয়। এতে সিপিসি ও লাল ফৌজকে নির্মূল করার জন্য কুওমিনতাং প্রতিক্রিয়াশীলদের ষড়যন্ত্র সম্পূর্ণ ব্যর্থ হয়; জাপানি আগ্রাসন প্রতিরোধের জন্য, উত্তরে কৌশলগত স্থানান্তরে বিজয় অর্জিত হয়; এবং চীনা বিপ্লবে সফলভাবে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এই যুগান্তকারী বিপ্লবী কীর্তি আমাদের পার্টি, দেশ ও সেনাবাহিনীর ইতিহাসে অত্যন্ত তাত্পর্যপূর্ণ এবং চীনা জাতির মহান পুনরুজ্জীবনে এর গভীর প্রভাব রয়েছে।

সি বলেন, লংমার্চে বিজয়ের পর থেকে বিগত ৯০ বছরে সিপিসি বিপ্লব, নির্মাণ ও সংস্কারের বিভিন্ন ঐতিহাসিক পর্বে, জনগণকে নেতৃত্ব দিয়ে বিভিন্ন মহান বিজয় অর্জন করেছে। সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর, চীনা শৈলীর সমাজতন্ত্র এক নতুন যুগে উঠে এসেছে। সমগ্র পার্টি, সমগ্র সেনাবাহিনী ও সকল জনগণের সম্মিলিত প্রচেষ্টায়, সর্বক্ষেত্রে একটি মধ্যম সমৃদ্ধ সমাজ গড়ার প্রথম শতবার্ষিক লক্ষ্য নির্ধারিত সময়ে অর্জিত হয়েছে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, লংমার্চের মহান চেতনা প্রচারের প্রক্রিয়ায়, সিপিসি’র নেতৃত্ব বজায় রাখতে হবে; দৃঢ়ভাবে উচ্চ মানের উন্নয়ন করতে হবে; উন্নত জীবনের জন্য জনগণের ক্রমবর্ধমান চাহিদা ক্রমাগত পূরণ করতে হবে; জনগণের বাহিনীকে বিশ্ব মানের বাহিনীতে পরিণত করতে হবে; উচ্চ মানে প্রতিরক্ষা খাত ও বাহিনীর আধুনিকায়ন ত্বরান্বিত করতে হবে।

সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি ছিয়াং, চাও ল্য চি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং সুয়ে সিয়াং ও লি সি এবং ভাইস প্রেসিডেন্ট হান চেং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.