Sunday, September 20, 2026
Live

লবণাক্ত হ্রদ থেকে লিথিয়াম উত্তোলনে বড় সাফল্য চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
লবণাক্ত হ্রদ থেকে লিথিয়াম উত্তোলনে বড় সাফল্য চীনের
জানুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: লবণাক্ত হ্রদের পানি থেকে লিথিয়াম উত্তোলনে বড় সাফল্য অর্জন করেছে চীন। বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারির জন্য ‘সাদা সোনা’ খ্যাত গুরুত্বপূর্ণ এই ধাতু উৎপাদনে বিশ্বের প্রথম ২০ হাজার টন সক্ষমতার উৎপাদন লাইন চালু করা হয়েছে দেশটিতে। উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে ছিংহাই সিআইটিআইসি কুয়োআন টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড নির্মিত কারখানাটি নির্ধারিত কার্যক্রমও শুরু করেছে। নতুন প্রযুক্তিতে চীনের লবণাক্ত হ্রদের লিথিয়াম সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে এটি শিল্পখাতকে আরও সবুজ, স্মার্ট ও বৃহৎ পরিসরের দিকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। নিজস্ব ও পেটেন্টপ্রাপ্ত এই প্রযুক্তির ফলে লবণাক্ত হ্রদের পানি থেকে লিথিয়াম পুনরুদ্ধারের হার ৫০ শতাংশের নিচ থেকে বেড়ে ৭৮ শতাংশের বেশি হয়েছে। পুরো উৎপাদন প্রক্রিয়ায় লিথিয়াম পুনরুদ্ধারের হারও ৯০ দশমিক ৪১ শতাংশে পৌঁছেছে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.