Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

লাই ছিং-তে’র নববর্ষের ভাষণ বিচ্ছিন্নতাবাদী ভ্রান্তি: চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
লাই ছিং-তে’র নববর্ষের ভাষণ বিচ্ছিন্নতাবাদী ভ্রান্তি: চীন
জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানের নেতা লাই ছিং-তে’র নববর্ষের ভাষণকে ‘বিচ্ছিন্নতাবাদী ভ্রান্তি’ হিসেবে অভিহিত করেছেন চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র ছেন বিনহুয়া। মুখপাত্র বলেন, লাইয়ের ভাষণে ‘মিথ্যা ও বিভ্রান্তি, শত্রুতা ও বিদ্বেষ’ ছড়ানো হয়েছে। তিনি অভিযোগ করেন, লাই তাইওয়ানের তথাকথিত স্বাধীনতা বিষয়ক বক্তব্য দিয়ে সংঘাত উসকে দিচ্ছেন এবং চীনের তাইওয়ানের বাসিন্দা ও আন্তর্জাতিক মতামতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি আরও অভিযোগ করেন, লাই প্রশাসন চীনের তাইওয়ানের মূলধারার জনমত উপেক্ষা করে জনসাধারণের সম্পদ তথাকথিত স্বাধীনতার জন্য যুদ্ধের প্রস্তুতিতে ব্যয় করছে এবং গণতন্ত্র ও স্বাধীনতা দমন করে ‘কর্তৃত্ববাদী শাসন’ কায়েম করছে। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.