Wednesday, June 10, 2026
Live

লাই ছিং-তের নববর্ষের ভাষণ মিথ্যা ও ভ্রান্তিতে ভরা: চীনের মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
লাই ছিং-তের নববর্ষের ভাষণ মিথ্যা ও ভ্রান্তিতে ভরা: চীনের মুখপাত্র
জানুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ান অঞ্চলের নেতা লাই ছিং-তের নববর্ষের ভাষণকে মিথ্যা, শত্রুতাপূর্ণ ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছেন চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র ছেন বিনহুয়া। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ভাষণ বিচ্ছিন্নতাবাদী শক্তির অনিবার্য পরাজয়কে কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। ছেন বলেন, লাই ছিং-তের বক্তব্য তাইওয়ান প্রণালীজুড়ে উত্তেজনা উসকে দিয়েছে এবং তথাকথিত ‘গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ’-এর পুরনো বক্তব্য পুনরুজ্জীবিত করেছে। তিনি অভিযোগ করেন, লাই ইচ্ছাকৃতভাবে তাইওয়ানের জনগণ ও আন্তর্জাতিক জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এতে বিচ্ছিন্নতাবাদী অবস্থানের প্রতি তার একগুঁয়ে আনুগত্য এবং সংঘাতমূলক মানসিকতা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। মুখপাত্র আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে লাই তাইওয়ানের মূলধারার জনমত উপেক্ষা করে একের পর এক ভুল ধারণা ছড়িয়েছেন। নিজের রাজনৈতিক স্বার্থে তিনি জনসাধারণের তহবিল অপচয় করেছেন, যুদ্ধের প্রস্তুতি জোরদার করেছেন এবং তাইওয়ানকে অস্ত্রায়িত দ্বীপে পরিণত করার চেষ্টা করেছেন। ছেন বিনহুয়া জোর দিয়ে বলেন, লাই ছিং-তে ও ডিপিপি কর্তৃপক্ষ যাই করুক না কেন, তাইওয়ান যে চীনের অবিচ্ছেদ্য অংশ—এই সত্য পরিবর্তন করা যাবে না। বিচ্ছিন্নতাবাদী শক্তির ব্যর্থতা অনিবার্য এবং চীনের পূর্ণ পুনর্মিলন নিশ্চিতভাবেই বাস্তবায়িত হবে। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.