জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: লাওস সফর করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিংয়ের বিশেষ দূত লিউ হাইসিং। মঙ্গলবার লাওস সফর করেন তিনি।
সফরকালে তিনি লাও পিপলস রেভল্যুশনারি পার্টির (এলপিআরপি) ১২তম জাতীয় কংগ্রেস সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় অভিনন্দন জানান এবং এলপিআরপির ১২তম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে থংলুন সিসৌলিথের নির্বাচনে শুভেচ্ছা জানান।
সিপিসি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইসিং থংলুন সিসৌলিথের কাছে সি চিনপিংয়ের পক্ষ থেকে একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন এবং একটি বার্তাও পৌঁছে দেন।
বার্তায় বলা হয়, দুই দলের ও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে গৃহীত গুরুত্বপূর্ণ ঐকমত্যের ভিত্তিতে চীন লাওসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত, যাতে চীন-লাওস অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন সম্প্রদায়ের উন্নয়ন ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া যায়।
থংলুন সিসৌলিথ সি চিনপিংয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য উষ্ণ শুভেচ্ছা জানান।
তিনি বলেন, এলপিআরপির নতুন কেন্দ্রীয় নেতৃত্ব চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং দুই দল ও দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিতে চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিনহুয়া
লাওস সফর করলেন সি চিনপিংয়ের বিশেষ দূত
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.