Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

শাংহাইয়ে পুনর্বাসন রোবট ভাড়া সেবা চালু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
শাংহাইয়ে পুনর্বাসন রোবট ভাড়া সেবা চালু
ডিসেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: প্রবীণদের পুনর্বাসনে সহায়তা করতে সঙ্গী রোবটকে ভর্তুকিযুক্ত পুনর্বাসন সরঞ্জামের তালিকায় যুক্ত করেছে শাংহাই প্রশাসন। ফলে বয়স্করা এখন বেশ কম খরচে এসব ডিভাইস ভাড়া নিতে পারবেন। সোমবার রিহ্যাবিলিটেশন অ্যাসিসটিভ ডিভাইস রেন্টাল ক্যাটালগ-এর ২০২৫ সংস্করণ প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালে পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এই সেবার নতুন তালিকায় আধুনিক প্রযুক্তিনির্ভর আরও স্মার্ট ও উন্নতমানের পুনর্বাসন ও বয়স্কসেবা ডিভাইস অন্তর্ভুক্ত হয়েছে। শহরের এমন একটি কেন্দ্রের এক কর্মী জানান, দুই মাসের ন্যূনতম ভাড়ার খরচ ৯২০ ইউয়ান হলেও সরকারের ভর্তুকি প্রাপ্তির পর ব্যবহারকারীকে দিতে হয় ৪৬০ ইউয়ান। নতুন ক্যাটালগে যোগাযোগ ও তথ্য-সহায়ক ডিভাইসও যুক্ত করা হয়েছে। মাসিক ৮০ ইউয়ান ভাড়ায় প্রবীণরা ছোট সঙ্গী রোবট নিতে পারবেন, যা কথাবার্তা চালানোর পাশাপাশি নোট রাখে এবং সময়মতো ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয়। বর্তমানে শাংহাইয়ে পুনর্বাসন সহায়ক ডিভাইসের ২২৮টি কমিউনিটি রেন্টাল পয়েন্ট রয়েছে। ফয়সল/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.