Tuesday, August 25, 2026
Live

শাংহাইয়ে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় চীনের দল ঘোষণা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শাংহাইয়ে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় চীনের দল ঘোষণা

চীনের শাংহাইয়ে আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর হতে যাচ্ছে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার জন্য ২২০ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে চীন। দলে রয়েছেন ৭১ জন প্রতিযোগী। যারা প্রতিযোগিতার ৬৪টি ইভেন্টেই অংশ নেবেন।

চীনের ২১টি প্রাদেশিক পর্যায়ের অঞ্চল থেকে নির্বাচিত এসব প্রতিযোগীর মধ্যে ৫৮ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের ৪৯ জন শিক্ষার্থী এবং ২২ জন কর্মজীবী। প্রতিযোগীদের গড় বয়স ২১ বছর। সবচেয়ে কম বয়সী প্রতিযোগীর বয়স ১৮ এবং সবচেয়ে বেশি বয়সী ২৫ বছর।

চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন যে, এবারের প্রতিযোগিতায় উৎপাদন, পরিবহন, নির্মাণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সৃজনশীল শিল্প ও ফ্যাশনসহ ছয়টি প্রধান ক্ষেত্রে ৬৪টি ইভেন্ট হবে।

ওয়ার্ল্ডস্কিলসের ইতিহাসে এটিই সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। এতে প্রায় ৭০টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৪০০ প্রতিযোগীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে, চীনা দলের জন্য আনুষ্ঠানিক পোডিয়াম ও প্রতিযোগিতার পোশাকও উন্মোচন করা হয়েছে। পোশাক দুটির নকশায় চীনের ঐতিহ্যবাহী ‘মর্টিস-অ্যান্ড-টেনন’ কাঠামো জোড়ার কৌশলকে মূল অনুপ্রেরণা হিসেবে নেওয়া হয়েছে। এ পদ্ধতিতে পেরেক ছাড়াই কাঠামোর বিভিন্ন অংশ পরস্পরের সঙ্গে যুক্ত করা হয়।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.