সেপ্টেম্বর ১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) সকালে বিশকেকে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) রাষ্ট্রপ্রধান পরিষদের ২৬তম অধিবেশনে যোগ দেন। পালাক্রমিক চেয়ারম্যান দেশ- কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ এ অধিবেশন সভাপতিত্ব করেন। এ ছাড়া অধিবেশনে উপস্থিত ছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমন, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মির্জিয়োয়েভ এবং এসসিও-র মহাসচিব ইয়ারমেকবায়েভ। প্রেসিডেন্ট সি চিন পিং এসসিও সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সাথে যৌথ ছবিতে অংশ নেন এবং পরবর্তীতে রাষ্ট্রপ্রধান পরিষদের বৈঠকে যোগ দিয়ে "শাংহাই সহযোগিতা সংস্থার উচ্চতর মানসম্মত উন্নয়নকে উত্সাহিত করা" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন।
ভাষণে সি চিন পিং বলেন, এই বছর এসসিও প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী। গত ২৫ বছরে, এসসিও এক অসাধারণ পথ অতিক্রম করেছে। এর সবচেয়ে উল্লেখযোগ্য উন্নয়নমূলক অর্জন হলো ক্রমান্বয়ে বিশ্বের সবচেয়ে বিস্তৃত, সর্বাধিক জনসংখ্যার এবং বিশাল উন্নয়ন সম্ভাবনাময় একটি নতুন ধরনের আঞ্চলিক সহযোগিতা সংস্থায় পরিণত হওয়া; এর সবচেয়ে মূল্যবান আধ্যাত্মিক সম্পদ হলো "শাংহাই স্পিরিট"-এর প্রস্তাব ও অনুসরণ—যা হলো পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক সুবিধা, সমতা, আলোচনা, বিভিন্ন সভ্যতার প্রতি শ্রদ্ধা এবং অভিন্ন উন্নয়নের অন্বেষণ; এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অভিজ্ঞতা হলো জোট-বিহীন, সংঘাত-মুক্ত এবং কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্যবস্তু না-করার সঠিক সহাবস্থানের পথ খুঁজে বের করা। ২৫ বছর পর আজ, বিশ্বে শতাব্দী প্রাচীন পরিবর্তন দ্রুত এগিয়ে চলছে, যেখানে সংলাপ ও সংঘাত, বহুপাক্ষিকতা ও একতরফাবাদের প্রতিযোগিতা তীব্র। মানবজাতির ভবিষ্যতের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এসসিও-র উচিত ঐতিহাসিক দায়িত্ব কাঁধে তুলে নেওয়া।
জনাব সি চিন পিং ৪টি প্রস্তাব দেন। প্রথমত, উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া এবং যৌথ সমৃদ্ধির সম্ভাবনা তৈরি করা। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে সমর্থন জানানো, বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও জ্বালানির মতো ঐতিহ্যবাহী ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি ও সবুজ শিল্পের মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে সহযোগিতা প্রসারিত করা। দ্বিতীয়ত, নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া এবং একটি সার্বজনীন নিরাপদ পরিবেশ তৈরি করা। প্রচলিত ও অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবিলা করা, ‘তিনটি অশুভ শক্তি’ (সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা), আন্তঃরাষ্ট্রীয় সংঘবদ্ধ অপরাধ, মাদক পাচার ও টেলিকম জালিয়াতির বিরুদ্ধে লড়াই করা এবং বহিরাগত শক্তির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ প্রতিরোধ করা। তৃতীয়ত, জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ভিত্তি সুদৃঢ় করা। প্রতিটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক ব্যবস্থার বৈশিষ্ট্য বিবেচনা করে আইনসভা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা এবং জনগণের মধ্যে আদান-প্রদান বৃদ্ধি করা। চতুর্থত, সংলাপ ও আলোচনা বজায় রাখা এবং সুষ্ঠু ও সুশৃঙ্খল শাসনব্যবস্থা গড়ে তোলা। ছোট-বড় সব দেশের সমতা বজায় রাখা, আঞ্চলিক বিষয়ে যৌথ আলোচনা করা এবং সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসন করা।
সি চিন পিং জোর দিয়ে বলেন যে, চীন সব পক্ষের সঙ্গে ‘শাংহাই স্পিরিট’ সমুন্নত রাখতে এবং আগামী ১০ বছরের এসসিও উন্নয়ন কৌশল বাস্তবায়নে একসাথে কাজ করতে ইচ্ছুক। অংশগ্রহণকারী সদস্য রাষ্ট্রের নেতৃবৃন্দ বিগত ২৫ বছরে এসসিও-র অর্জিত সাফল্যের পূর্ণ প্রশংসা করেন এবং আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধিতে এর ভূমিকার স্বীকৃতি দেন।
বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, পাকিস্তান ২০২৬-২০২৭ মেয়াদের জন্য এসসিও-র পালাক্রমিক চেয়ারম্যান দেশের দায়িত্ব গ্রহণ করবে।
(রুবি/তৌহিদ/স্বর্ণা)
习近平出席上海合作组织成员国元首理事会第二十六次会议并发表重要讲话
当地时间9月1日上午,国家主席习近平在比什凯克出席上海合作组织成员国元首理事会第二十六次会议。
上海合作组织轮值主席国吉尔吉斯斯坦总统扎帕罗夫主持会议,上海合作组织成员国白俄罗斯总统卢卡申科、印度总理莫迪、伊朗总统佩泽希齐扬、哈萨克斯坦总统托卡耶夫、巴基斯坦总理夏巴兹、俄罗斯总统普京、塔吉克斯坦总统拉赫蒙、乌兹别克斯坦总统米尔济约耶夫以及上海合作组织秘书长叶尔梅克巴耶夫等参加。
习近平同上海合作组织成员国领导人集体合影,随后出席元首理事会会议并发表题为《推动上海合作组织实现更高质量发展》的重要讲话。
习近平指出,今年是上海合作组织成立25周年。25年来,上海合作组织走过不平凡历程。最重大的发展成就是一步步成为世界上幅员最广、人口最多、发展潜力巨大的新型区域合作组织;最宝贵的精神财富是开创性提出和始终遵循互信、互利、平等、协商、尊重多样文明、谋求共同发展的“上海精神”;最重要的合作经验是找到不结盟、不对抗、不针对第三方的正确共处之道,推动地区国家携手建设共同家园。25年后的今天,世界百年变局加速演进,对话和对抗、共赢和零和、多边和单边激烈博弈,战争阴霾并未远去。站在关乎人类前途命运的十字路口,上海合作组织应该勇担历史责任,主动引领历史航向。
习近平提出4点主张。
第一,坚持发展优先,开创共同繁荣的前景。倡导普惠包容的经济全球化,巩固贸易投资、互联互通、能源资源等传统领域合作,拓展人工智能、数字经济、绿色产业、绿色矿产等新兴领域合作,推动区域合作走深走实、提质升级。中方将上海合作组织视为高质量共建“一带一路”、践行全球发展倡议的优先区域,将继续办好上海合作组织数字经济论坛、农业博览会等活动.
第二,坚持安全为要,营造普遍安全的环境。统筹应对传统和非传统安全威胁,打击“三股势力”、跨国有组织犯罪、毒品走私和电信诈骗,加强信息、生物、外空安全合作,严防外部势力干涉各国内政、危害政治安全、破坏地区稳定。
第三,坚持以人为本,厚植世代友好的根基。统筹考虑各国历史文化、社会制度、发展阶段特点,构建立法机构、政党、学校、智库、企业、媒体等合作网络,促进民间交往,为成员国睦邻友好注入生机活力。
第四,坚持对话协商,完善公平有序的治理。坚持大小国家一律平等,坚持地区事务共商共议、聚同化异,以对话协商妥处矛盾分歧,以多边协作应对共同挑战。
习近平强调,中方愿同各方一道,继续高举“上海精神”旗帜,落实上海合作组织未来10年发展战略,努力实现更高质量发展,为推动构建人类命运共同体作出更大贡献。
与会成员国领导人充分肯定上海合作组织成立25年来取得的发展成就,认为上海合作组织为地区安全繁荣提供重要保障,成为全球稳定和经济发展的基石之一。各方赞赏中国作为创始成员国为推动组织发展作出的重要贡献,同意积极落实2025年天津峰会战略擘画,继续弘扬“上海精神”,完善机制建设,增强政治互信,深化贸易、投资、科技、能源、金融、产供链、互联互通等领域合作
会议决定由巴基斯坦接任2026至2027年度上海合作组织轮值主席国。